শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চেক ডিজঅনার হলেই সাজা নয় : আপিল বিভাগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:

এখন থেকে চেক ডিজঅনার হলেই সাজা হবে না জানিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়েছে। রায়ে বলা হয়েছে, চেক ডিজঅনার হওয়ার পর চেক গ্রহীতাকে চেকদাতার সাথে লেনদেন বিষয়ক বৈধ চুক্তির বিষয়টি প্রমাণ করতে হবে। চেক প্রাপ্তির বৈধ কারণ প্রমাণ করতে না পারলে চেকদাতার সাজা হবে না বলেও রায়ে বলা হয়।

 

গত ১৮ ফেব্রুয়ারি এ বিষয়ে আপিল আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সাড়ে চার কোটি টাকা পরিশোধের বিবাদে ইমরান রশীদের বিরুদ্ধে মামলাটি করেন আবুল কাহার শাহিন নামে এক ব্যক্তি। আগে চেক ডিজঅনার হলেই চেকদাতার সাজা হতো। চেকমূলে চেকগ্রহীতার টাকা পাওয়ার কোনো কারণ আছে ক না সেটি তেমন একটা দেখা হতো না।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর