সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

অভয়নগরে যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫৩ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

যশোরের অভয়নগরে দেশের শীর্ষ পাঠকপ্রিয় পত্রিকা, সত্যের সন্ধানে নির্ভীক- দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন ‘যুগান্তর স্বজন সমাবেশ’র ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শিল্প শহর নওয়াপাড়ার ক্লিনিকপাড়ায় এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে অভয়নগরে যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক নির্বাচিত হন- নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মো. ফারুক আহমেদ, যুগ্ম আহ্বায়ক পদে- গৌরাঙ্গ বিশ্বাস ও আবু দাউদ মোড়ল।

 

সদস্য সচিব নির্বাচিত হন- নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আসাদুর রহমান আসাদ ও কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোহন্ত বিশ্বাস, আসিফুল ইসলাম মোল্যা, রাজিব পাল, শেখ আহাদুজ্জামান আহাদ, আরিফ ইসলাম, শিবপদ শুভ, অভিজীৎ সাহা দীপ, মিনজহাজুল ইসলাম, বাঁধন রহমান, সাব্বির আহমেদ ও ফাতেমা আক্তার জুম্মা। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগান্তরের অভয়নগর প্রতিনিধি তারিম আহমেদ ইমন। অন্যদিকে যুগান্তর স্বজন সমাবেশের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর