সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

১০মাস পরে পূর্ণাঙ্গ কমিটি পেল কাঠালিয়া উপজেলা আ’লীগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৭ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
কাউন্সিলের মাধ্যমে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের প্রায় দশ মাস পর ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে।

রবিবার রাতে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কমিটির নতুন পূর্নাঙ্গ তালিকা জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির কাঠালিয়া উপজেলা নতুন কমিটির সভাপতি হাবিবুর রহমান উজির সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনিরের হাতে হস্তান্তর করেন। এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র মতে, ২০১৯ সালের ৫ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদারকে সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এমাদুল হক মনিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দশ মাস পরে রবিবার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন জেলা আওয়ামী লীগ। নতুন কমিটিতে পুরাতনদের পাশাপাশি স্থান পেয়েছেন অনেক নবীন নেতৃত্ব।

নতুন পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মো. মহাসীন নকীব, আবুল বাশার বাদশা, সফিকুল ইসলাম খান, বাবু বিমল খান, ফাইজুল আলম ফিরোজ, রুস্তুম আলী খান, গোলাম মোস্তফা সেলিম, এ্যাডভোকেট আজাদুল ইসলাম ও আব্দুল খালেক।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তরিকুল ইসলাম বুলবুল, ইদ্রিস আলম গাজী, মো.কাওসার আহম্মেদ জেনিভ সিকদার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো.শাহীন আলম, মো. মেহেদী হাসান, আলাউদ্দিন আল আজাদ বাদল।

এ ছাড়া ফাতিমা খানম আইনবিষয়ক, মো. ইমাম হোসেন বাবুল কৃষি ও সমবায় বিষয়ক, আলমগীর হোসেন আলম তথ্য ও গবেষণা, মো.হারুন মিয়া ত্রাণ ও সমাজকল্যাণ, আবু বকর সিদ্দিক জুয়েল দপ্তর, মাওলানা সিদ্দিকুর রহমান ধর্মবিষয়ক, মো. মাহমুদুল হক নাহিদ সিকদার প্রচার ও প্রকাশনা, নুরুল ইসলাম খান নান্নু বন ও পরিবেশ বিষয়ক, ইঞ্জিনিয়ার মো. মহাসীন মিয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক, সাবিনা ইয়াসমিন মহিলা বিষয়ক, মো.শাজাহান জমাদ্দার মুক্তিযুদ্ধ বিষয়ক, মিঠু সিকদার যুব ও ক্রীড়া সম্পাদক, পবিত্র কুমার শিক্ষা ও মানবসম্পদ, শিল্প ও বাণিজ্যবিষয়ক, মো.আবুল হোসেন শ্রম বিষয়ক, আবু হানিফ তালুকদার সাংস্কৃতিক বিষয়ক, মো. সরোয়ার আকন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক, নজরুল ইসলাম গাজী সহ-দপ্তর, নজরুল ইসলাম বাবু সহ-প্রচার সম্পাদক এবং রমনী কীর্ত্তনীয়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর