রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিরাজগঞ্জে চাউলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর বটতলা বাজারে ৪জন চাউল ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চাউলে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অভিযোগে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। সোমবার বিকালে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেলকুচির উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোঃ হাফিজ উদ্দিন জানান, সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত গোপালপুর বটতলা বাজার এলাকায় অভিযান চালান।

 

এ সময় চাউলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় গোপালপুর বটতলা বাজারের চাউল ব্যবসায়ী গোপরেখী গ্রামের রাকিবকে ৫ হাজার, ছানোয়ারকে ৫ হাজার, জাকারিয়াকে ৩ হাজার এবং মোহাম্মদ আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০” এর আওতায় ০৪ টি দোকানকে মোট ১৬,০০০ (ষোল হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনী ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর