রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

উল্লাপাড়ায় মৃত দাদার শখ পুরণে হাতির পিঠে বর হলেন নাতি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিয়ে করতে বর মোতালেব হোসেন হাতির পিঠে চড়ে প্রায় ৪ কিলোমিটার দুরে কনের বাড়ীতে এলেন। তার সাথে অন্যান্য বাহনে এসেছেন বর যাত্রীরা। বরের মৃত দাদার শখ ছিলো হাতির পিঠে চড়ে নাতি বিয়ে করতে যাবে। উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের আবুল কাশেমের ছেলে বর মোতালেব হোসেন পেশায় একজন সরকারি চাকুরিজীবি। তিনি ঢাকায় চাকুরি করেন।এদিকে কনের বাড়ী উপজেলার খালিয়াপাড়া গ্রামে। তার পিতা ছাইদুর রহমান একজন চাকুরিজীবি।

 

চালা থেকে খালিয়াপাড়া গ্রামের দুরত্ব প্রায় ৪ কিলোমিটার। বর পক্ষ থেকে জানানো হয়, মোতালেব হোসেনের দাদা মৃত রহমত আলী জীবিত থাকাকালিন শখের কথা জানিয়েছিলেন নাতি মোতালেব হোসেনকে হাতির পিঠে চড়িয়ে বিয়ে করাতে নিয়ে যাবেন। তিনি এখন বেচে নেই। বরের পিতা আবুল কাশেম তার মৃত পিতার সেই শখ মোতাবেক ছেলেকে হাতির পিঠে চড়িয়ে বিয়ে করাতে নিয়ে এসেছেন। বিয়ে করতে হাতির পিঠে চড়ে বর এসেছেন দেখতে খালিয়াপাড়া গ্রামে বিভিন্ন বয়সের নারী পুরুষের ভীড় জমেছে।

 

একইভাবে চালা গ্রামেও জমে নারী পুরুষের ভীড়। জানানো হয় হাতিটি ভাড়া করে আনা হয়েছে। বিয়ে করে কনে নিয়ে অন্য বাহন বলতে প্রাইভেট গাড়ীতে ফেরা হবে। বর মোতালেব হোসেন তার অনুভুতির বিষয়ে বলেন, হাতির পিঠে চড়ে বিয়ে করতে এসে দাদার শখ পুরণ হলো। তার নিজের মনেও বেশ আনন্দ জেগেছে।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর