রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিরাজগঞ্জে ইউএনওদের নিরাপত্তায় আনসার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আজ থেকে সিরাজগঞ্জের ৯ টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দের বাসভবনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার ৯টি উপজেলায় মোট ৩৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে বলে এ তথ্য নিশ্চিত করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত ই খোদা। তিনি বলেন, ইউএনও মহোদয়দের বাসভবনে নিরাপত্তায় মন্ত্রণালয়ের নির্দেশে আপাতত আমরা ৪ জন করে আনসার সদস্য (আগ্নেয় অস্ত্রধারী) মোতায়েন করেছি।

 

জেলার ৯টি উপজেলায় মোট ৩৬ জন আনসার সদস্য বর্তমানে দায়িত্ব পালন করছে। সিরাজগন্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার পারভেজ বলেন, শনিবার সন্ধ্যা থেকে আমার বাসভবনে চারজন আনসার সদস্য পালাক্রমে ডিউটি করছেন। এ সংক্রান্ত একটি পত্রও আমাকে দেয়া হয়েছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ বলেন, দিনাজপুরের ঘোড়াঘাটে ঘটনার পর অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ইউএনওদের নিরাপত্তায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর