সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

নাগরপুর উপজেলা ছাত্রলীগের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪১ অপরাহ্ন

নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
ছাত্রলীগকে সুসংগঠিত করতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মতিউর রহমান মতির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. সবুর মিয়া, সৈয়দ নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক শেখ সামছুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালেদ হাসান, নাগরপুর সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মো. জহিরুল ইসলাম, সাবেক জিএস মো. শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা মাসুদা, নাগরপুর সরকারি কলেজ ছাত্রসংসদের ভিপি ও নাগরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আল-মামুন, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক গোপাল চন্দ্র সেন, যুগ্ন আহবায়ক রাসেল মিয়া, সঞ্জয় কুমার টুটন, সলিমাবাদ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নবীন হাসান প্রমুখ।

মত বিনিময় সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা সদর বাজার প্রদক্ষিণ করেন। এ সময় নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর