বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ঝালকাঠিতে প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠিত 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০, ২:০৮ অপরাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রধান শিক্ষক সমিতির আহবায়ক শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুরুন্নাহারের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে ৩১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে বাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী হাওলাদারকে সভাপতি, সৈয়দা হালিমা মোয়াজ্জেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়মা আক্তার মনিকে সাধারণ সম্পাদক ও ভাওতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ কুমার রুদ্রকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য কমিটি গঠিত হয়। উল্লেখ্য  ২০১৫ সালে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠিত হয়েছিল। এ সময় ঝালকাঠি সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর