সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

চাটমোহর অনলাইন প্রেসক্লাবে ত্রি-বার্ষিক কমিটি গঠণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৫ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
চাটমোহর অনলাইন প্রেসক্লাবের এক সাধারন সভা শনিবার ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় নতুন বাজার অনলাইন পত্রিকা স্বাধীন খবর ডটকম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক বিশিষ্ঠ সাংবাদিক এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভা আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল মালেক।

সাংবাদিক সেখ সালাহ উদ্দিন ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল মালেক, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস,এম হাবিবুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম রনি, মহিদুল ইসলাম খান, তোফাজ্জল হোসেন বাবু, শাহ আলম, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম, আব্দুল মতিন, এস,এ মারুপ, শামীম আহমেদ, শামসুল হক প্রমূখ।

সভায় সর্বসম্মতিতে চাটমোহর অনলাইন প্রেসক্লাবে দৈনিক আজকালের খবর প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলমকে সভাপতি, সহ-সভাপতি সাপ্তাহিক চলনবিল বার্তা মোঃ মাহতাব উদ্দিন ও দৈনিক স্ব:তকন্ঠ প্রতিনিধি শেখ সাল্লাহ উদ্দিন ফিরোজকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠণ করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সম্পাদক দৈনিক জাগরণ প্রতিনিধি মহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রনি, অর্থ সম্পাদক দৈনিক বাংলার বার্তা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক নব-জাগরণ প্রতিনিধি আব্দুল মতিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক তৃতীয়মাত্রা প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, সম্মানিত সদস্য সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এসএম হাবিবুর রহমান, কার্যকরী সদস্য দৈনিক গণজাগরণ প্রতিনিধি সোহেল রানা জয় ও দৈনিক মাতৃজগত প্রতিনিধি শাহ আলম।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর