রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ছাত্রলীগ নেতা বিজয় হত্যা,  প্রধান আসামী জিহাদ গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার প্রধান আসামী জেলা ছাত্রলীগের বহিস্কৃত ১ নং সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ভোর রাতে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে  শিহাব আহমেদ জিহাদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধান গড়া মহল্লার শামীম আহম্মেদের ছেলে।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলার প্রধান আসামী শিহাব আহমেদ জিহাদ। হত্যাকান্ডের পর থেকে সে পলাতক ছিলো। শুক্রবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ২৬ জুন জেলা ছাত্রলীগ আয়োজিত প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগদানের পথে জেলা শহরের বাজার ষ্টেশন এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ সরকারী হাজী কোরপ আলী ডিগ্রী কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে কুপিয়ে মারাত্বক জখম করা হয়। হাসপাতালে মত্যুর সাথে পাঞ্জা লড়ে লড়ে অবশেষে ৯দিন পর অকালে মৃত্যুবরণ করেন বিজয়। বিজয় মারা যাবার আগে হামলার ঘটনায় তার বড় ভাই রুবেল বাদী হয়ে শিহাব আহমেদ জিহাদকে প্রধান আসামী করে ১০/১২ জনের নামে সদর থানায় মামলা করেন। এনিয়ে এই হত্যা মামলায় এজারভুক্ত চার জনকে গ্রেফতার করলো পুলিশ।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর