রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চৌহালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

করোনায় কর্মহীনদের মাঝে আজ মঙ্গল বার সকালে সিরাজগঞ্জের চৌহালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ। দুস্থ ও অসহায় পাঁচ শত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিট। চৌহালী উপজেলা পরিষদ কাঁঠাল বাগান থেকে এলাকায় কর্মহীন শ্রমিকদের ও সাধারণ দিনমজুরদের মাঝে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রতিটি পরিবারকে সাড়ে ৭ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ৫’শ গ্রাম করে সুজি প্যাকেট করে দেয়া হয়।

 

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস , উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন ,ইউএনও মোছা: আফসানা ইয়াসমিন,উপজেলা আ’লীগের (ভা:) সভাপতি আবু নজির মিয়া ,আ’লীগের সাবেক সভাপতি হজরত আলী মাস্টার, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি রশীদ বাবুল ,উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিক খাঁন, উপজেলা ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল কাহার সিদ্দিকী, জেলা পরিষদের সদস্য গনি মোল্লা, খাষপুকুরিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাসুম সিকদার ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফ সরকার প্রমুখ ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর