শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

আগৈলঝাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ৩:০৫ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন গর্ভধারিনী মা।থানার দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামের মৃত. অচিন্ত মালাকারের ছেলে হৃদ্র্র মালাকার (২১) এলাকার খারাপ ছেলেদের সাথে মিশে দীর্ঘদিন যাবত মাদক সেবন করে আসছিলো। মাদকের টাকার জন্য নেশাগ্রস্থ ছেলে হৃদ্র প্রায়ই তার মা অর্পনা মালাকারকে গালমন্দ করত, এমনকি নেশার টাকা না দিলে মাকে মারধর করত ছেলে হৃদ্র।

নেশাগ্রস্থ ছেলের অতিষ্ট সহ্য করতে না পেরে মা অর্পনা মালাকার বাদী হয়ে রবিবার সকালে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করলে ওই দিন বিকেলে এসআই মামুন হৃদ্র মালাকারকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। রবিবার বিকেলে হৃদ্রকে বরিশাল আদালতে প্রেরন করে পুলিশ।
এসআই মামুন সাংবাদিকদের জানান, নেশাগ্রস্থ ছেলে হৃদ্র মালাকারের মা অর্পনা মালাকারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর