শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ফরিদপুর জাতীয় শোক দিবস পালন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ৮:৪১ অপরাহ্ন

এস এ মারুফ:

পাবনার ফরিদপুর উপজেলার থানা পাড়া সিএনজি শ্রমিক সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৬ তম বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ফরিদপুর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ গোলাম হোসেন গোলাপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ মালেক,হাদল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা সেলিম,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ রুমন।

 

উক্ত অনুষ্ঠানে সভাপত্বিত করেন আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম মাষ্টার । অনুষ্ঠান পরিচালনা মোঃ গোলাম জাকারিয়া । আলোচনা শেষে ৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধু সহ যাদের কে নির্মম ভাবে হত্যা করা হয়েছে ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর