রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে জনতা ব্যাংক লি: এর ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের পৌর এলাকায় যমুনা নদীর হার্ডপয়েন্ট কাওয়াকোলা, মেছড়া, খোকসাবাড়ী, ছোনগাছা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত অসহায়, দুঃস্থ ১ হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মু্ন্না।

 

সিরাজগঞ্জের কৃতিসন্তান, জনতা ব্যাংক লিমিটেডের সিইও এন্ড এমডি, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ, ডিএমডি মোঃ ইসমাইল হোসেন, জনতা ব্যাংক লিমিটেড কার্যালয় রাজশাহীর মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন,ডিজিএম বজলুল হক, সিরাজগঞ্জ জেলা আ,লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর প্যানেল মেয়র হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম নাসিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা প্রমুখ । ত্রাণসামগ্রী প্যাকেটের মধ্যে ছিল, চাল-১০কেজি,ডাল-২কেজি-আলু-৪কেজি,তেল-১কেজি, সাবান-১টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর