বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত-১, আহত-১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৬:২০ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

আজ সোমবার বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কে ভাঙ্গুড়া উপজেলার পাটুলিপাড়া হাইস্কুলের সামনে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয় ও অপর যাত্রী গুরুতর আহত হয়।

নিহত শিপন আহমেদ(২৫)পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার বের হাউলিয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে ও আহত বাবুল হোসেন (৩০) একই গ্রামের ফজল মন্ডলের ছেলে। জানাযায়, তারা বের হাউলিয়া থেকে মোটর সাইকেলে চাটমোহরের দিকে যাচ্ছিলেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার এস আই ইব্রাহিম জানান, বিকাল আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে ও অপর ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর