রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

রায়গন্জে ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী অভিযানে ৪৭ বোতল ফেন্সিডিল সহ মোঃ আনিসুর রহমান(২৬), মোঃ এমদাদুল হক মিলন(২৬) এবং মোঃ শফিকুল ইসলাম(৩১) নামের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল। আটককৃত মোঃ আনিছুর রহমান, হলেন ক্ষুদ্রদৌলত পুর গ্রামের, রায়গঞ্জ থানার মোঃ ফজলার রহমান ও মোঃ এমদাদুল হক মিলন হলেন ক্ষুদ্রদৌলত পুর গ্রামের, রায়গঞ্জ থানার মৃত- গনি শেখ এবং মোঃ শফিকুল ইসলাম হলেন ঘুড়কা নতুন পাড়া, সলঙ্গা থানার মৃত-নজির উদ্দিন এর ছেলে। এ সময় তাদের নিকট ৪৭ পিস ফেন্সিডিল, ০৩ টি মোবাইল, ০৩ টি সিমকার্ড, ও নগদ ১০,৮০০/- টাকা উদ্ধার করা হয়।

 

স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর ”ল” অফিসার অতিঃ এসপি মোঃ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ আগস্ট রাত ০২.২৫ ঘটিকায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের আনিছুর রহমান এর বসত বাড়ির পশ্চিম পার্শ্বের চৌচালা টিনের রান্না ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর