রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সলঙ্গায় পরকীয়ার জের ধরে প্রেমিক যুগলের আত্মহত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

ধর্ম ভাই সেজে পরিবারের সবার অজান্তে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে অবশেষে মান অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে সিরাজগন্জের সলঙ্গার প্রেমিক যুগল। জানা গেছে,থানার ঘুড়কা ইউপির বাসুদেবকোল গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে ইসমাইল (৩২) একই থানার নলকা ইউপির পুর্ব ফরিদপুর গ্রামের সেনা সদস্য মাসুদ রানার স্ত্রী মুক্তির সাথে ধর্ম ভাই সু্বাদে যাতায়াতের এক পর্যায়ে সবার অজান্তে পরকীয়ায় জড়িয়ে পড়ে। প্রেমিক ইসমাইলের পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১-১২ টার দিকে ইসমাইল গ্যাস ট্যাবলেট সেবনে অসুস্থ্য হয়ে পড়লে মুমুর্ষ অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে ভর্তি করলে বুধবার তার মৃত্যু হয়।

 

অপরদিকে প্রেমিকা মুক্তির পরিবার জানায়, মুক্তি সিরাজগন্জ শহরের ভাড়া বাসায় থাকা অবস্থায় মঙ্গলবার রাত ১২ টার দিকে বাইরে থেকে বাসায় ফিরে বমি করতে থাকে এবং জানায় সে গ্যাস ট্যাবলোট সেবন করেছে। তাৎক্ষনিক ভাবে তাকে সিরাজগস্জ সদর হাসপাতালে নিলে জরুরী ভাবে বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করেন। পরে বগুড়া নেয়ার পথেই তার মৃত্যু হয়। বগুড়ায় ময়না তদন্ত শেষে ইসমাইলের মরদেহ নিজ গ্রামে এনে বুধবার রাতে দাফন করা হয়। আর মুক্তির মরদেহ ময়না তদন্তের জন্য সিরাজগন্জ মর্গে পাঠান সদর থানা পুলিশ।পরকীয়া প্রেমের জের ধরেই মান অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয় প্রেমিকযুগল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর