বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ৯:৩৬ পূর্বাহ্ন

বেলাল হোসাইন,(খাগড়াছড়ি)প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহেদ ও সভাপতি সাহেদুল হোসেন সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

মুহাম্মদ ইলিয়াছ কে আহ্বায়ক এবং মো:মুক্তার হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্যের উপজেলা ছাত্রদল ও মো:আব্দুর রহিম বিশালকে আহ্বায়ক ও শেখ দাউদুল ইসলামকে সদস্য সচিব করে ১৯ সদস্যের পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

জেলা ছাত্র দলের নির্দেশনা মোতাবেক আগামী ৬০দিনের মধ্যে এই কমিটিকে ইউনিয়ন,ওয়ার্ড ও বর্ষ কমিটি গঠন পূর্বক জেলা ছাত্রদল বরাবর প্রেরন করতে বলা হয়েছে।

নব গঠিত কমিটির আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ বলেন,আমাদের উদ্দেশ্য থাকবে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে উপজেলা ছাত্রদলের কমিটি করে ছাত্রদল কে গতিশীল করা। বরাবরের মত ছাত্রদল সাধারণ ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ে সোচ্চার থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর