সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দলীয় প্রধানের প্রতি বিশেষ সম্মাননা: প্রধানমন্ত্রী তারেক রহমানকে মেয়ের বিয়ের দাওয়াত দিলেন ফতুল্লা বিএনপি সভাপতি টিটু জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে তুরস্ক যাচ্ছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট শিশুর জন্ম, উন্নত চিকিৎসার পরামর্শ আটঘরিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ  গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি নওগাঁয় ২৪ কেজি গাঁজাসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার, চোরাই ভ্যানসহ বাবা-ছেলে আটক; উদ্ধার ৫১৭ মোবাইল নওগাঁয় সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনির পরলোকগমন, বিভিন্ন মহলের শোক

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ৯:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

বেসরকারি এমপিওভুক্ত স্কুলের অর্ধেক শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা ছিল না। অবশেষে সে জটিলতা কাটলো। সহকারী শিক্ষক পদে যোগদানের ১০ বছর পর সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পাবেন তারা। সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনী চূড়ান্তকরণের এক সভায় এমন তথ্য জানিয়েছেন ডা. দীপু মনি। তিনি জানিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুলের ৫০ শতাংশ সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলে যোগদান করা সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে পদোন্নতি পাচ্ছিলেন না।

 

তাদের পদোন্নতি কোনো ব্যবস্থা ছিল না। দশ বছর চাকরির পর তারা সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য আবেদন করতে পারতেন। তবে সেই জটিলতা এবার কাটছে। ৫০ শতাংশ সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেয়া হবে। এ বিষয়টি নিয়ে নীতিমালা সংশোধনী চূড়ান্তকরণের সভায় আলোচনা হয়েছে। চাকরি ১০ বছর পূর্তিতে এমপিওভুক্ত স্কুলের অর্ধেক শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি বিধান রেখে এমপিও নীতিমালা সংশোধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর