বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভাঙ্গুড়ায় গাঁজাসহ আটক – ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৬:১০ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমনিষা বাজার থেকে শনিবার সকাল ১১ টার সময় পাঁচ পুড়িয়া গাঁজাসহ একজনকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।আটককৃত বাবলু হোসেন(৪৫) অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামের মৃত মেসের ফকিরের ছেলে ও একজন অটো ভ্যান চালক।

ভাঙ্গুড়া থানার এসআই কামরুল ইসলাম জানান, ইতিপূর্বে বাবলু হোসেন গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়ে জেল খেটে এসে আবারও গাজার ব্যবসা শুরু করেছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অষ্টমনিষা বাজার থেকে পাঁচ পুড়িয়া গাঁজাসহ তাকে আটক করা হয়।

ভাঙ্গুড়া থানার কর্তব্যরত ডিউটি অফিসার এসআই মুকিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর