রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

মুজিববর্ষ উপলক্ষে চৌহালী এস,বি,এম কলেজে বৃক্ষরোপণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

মোঃ ইমরুল হাসান শিকদার:

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী “মুজিববর্ষে” উপলক্ষ্যে সিরাজগঞ্জের যমুনার ভাঙন কবলিত চৌহালী উপজেলার এস,বি,এম কলেজে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের বৃক্ষরোপন করা হয়। জাতীয় বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে চৌহালী এস,বি,এম কলেজ চত্ত্বরে ফলজ ও বনজ বৃক্ষরোপনের উদ্ভোধন করেন চৌহালী এস,বি,এম কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তাজ উদ্দিন (তাজ)। এসময় উপস্থিত ছিলেন,চৌহালী উপজেলা আওয়ামীলীগের (ভারঃ) সভাপতি আবু নজির মিয়া, এস,বি,এম কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের ছিদ্দিকী, প্রভাষক মোঃ ইমদাদুল হক,হাবিবুর রহমান,শাহনারা লিপি,নাহিদা খাতুন,চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব সরকারসহ কলেজের শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

 

এবিষয়ে চৌহালী এস,বি,এম কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি তাজ বলেন, দেশ জুড়ে জাতীয় বৃক্ষরোপনের অংশ হিসেবে চৌহালী এস,বি,এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। প্রথম ধাপে ৫০ টি ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হচ্ছে। পর্যায়ক্রমে আরো কিছু আয়ুবেদিক বৃক্ষ রোপণ করা হবে।তাছাড়া আমাদের নিজ দায়িত্বে ও অর্থায়নে চৌহালী উপজেলার সকল ইউনিয়নের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে বৃক্ষ রোপন করা উচিত বলে তিনি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর