রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

আটঘরিয়ায় মাছের সাথে শক্র

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ৪:৩৩ অপরাহ্ন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলার বেরুয়ার গ্রামে শক্রুতা করে ৫ বিঘা একটি পুকুরের বিষ প্রয়োগ করে ৬০ মন মাছ নিধন করেছে দু:স্কৃতকারিরা। এতে পুকুর মালিক আফজাল হোসেনের ৪ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে।

 

জানা গেছে, চাঁদভা ইউনিয়নের বেরুয়ার গ্রামের মৃত- আলহাজ আফেজ উদ্দিনের ছেলে আফজাল হোসেন ৫ বিঘা জমির উপর একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করতেন। গতকাল দিবাগত রাতে দু:স্কৃতকারিরা বিষ প্রয়োগ করে। ভোরে পথচারি পুকুরের মাছ ভাসতে দেখে পুকুর মালিক আফজাল হোসেন খবর দেয়। এসময় সে এসে দেখে পুকুরের সব মাছ মরে পানির উপরে ভেসে আছে।

পুকুর মালিক আফজাল হোসেন জানান, কে বা কাহারা শক্রতা করে আমার পুকুরে রাতের আধারে বিষ প্রয়োগ করেছে। আমার পুকুরে ৬০ থেকে ৭০ মন মাছ আছে। এতে আমার ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর