শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: ১৩ লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মিজ ম্যামাচিং রবিউল আউয়াল আমাদের কী শিক্ষা দেয়?- মুফতি মাওলানা: শামীম আহমেদ রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় উল্লাপাড়ায় স্পাইসি হোটেল এন্ড রেষ্টুরেন্টের শুভ উদ্ভোদন ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নে মানুষের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন পাবনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা

ভাঙ্গুড়ায় হাতি দিয়ে চাঁদাবাজি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২০, ৬:৩৭ অপরাহ্ন

চলনবিলের আলো ভাঙ্গুড়া অফিস:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন হাট বাজারে চলছে হাতি দিয়ে চাঁদাবাজি। চলতি পথে সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে আদায় করা হচ্ছে টাকা। প্রায়ই এমন চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে পথচারী ও ব্যবসায়ীরা।কিছুতেই কমছে না হাতি দিয়ে চাঁদাবাজির এই দৌরাত্ম। প্রায়ই উপজেলার কোনো না কোনো এলাকায় চোখে পড়ছে হাতি দিয়ে চাঁদাবাজির এমন দৃশ্য।

বুধবার বিকাল ৫.৩০টায় সরেজমিনে ভাঙ্গুড়া পৌরসভা এলাকায় দেখা যায়, বড় আকৃতির একটি হাতির পিঠে বসে আছে ৩০ বছর বয়স বয়সী এক যুবক। নাম তার সজল। সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গিয়ে হাতি শুঁড় উঁচিয়ে সালাম দিয়ে এবং গর্জন শুনিয়ে কিছু ক্ষেত্রে ভয় দেখিয়ে কৌশলে প্রতিটি দোকান থেকে ২০ টাকা থেকে ৫০ টাকা করে নিচ্ছে হাতির মাহুত। এই টাকা আদায়ে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ।

রিক্সা চালক হেলাল উদ্দিন ও সিএনজি চালক আমিনুল ইসলামসহ অনেকে জানান, হাতি দিয়ে সড়কের উপর গাড়ি থামিয়ে টাকা আদায় করাতে যানজট সৃষ্টিসহ যাত্রীদের মূল্যবান সময় নষ্ট হয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে হাতির পরিচালনাকারী (মাহুত) সজল বলেন, তার হাতির খাবারের জন্য বাধ্য হয়ে দোকানে দোকানে ঘুরে বা বিভিন্ন গাড়ি থামিয়ে টাকা তুলতে হয়।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, হাতি দিয়ে চাঁদা আদায়ের বিষয়ে এখনও কেউ কোন অভিযোগ করেনি। তবে বিষয়টি খুব দুঃখজনক ও আইন বহির্ভূত কাজ।খোঁজ খবর নিয়ে হাতি দিয়ে চাঁদা আদায় কারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর