বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

ঝরে পড়া রোধে ছাড়পত্র ছাড়াই প্রাথমিক স্কুলে ভর্তি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২০, ৮:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে বিদ্যমান পরিস্থিতিতে ঝরে পড়া রোধে প্রাথমিকের শিশুরা ছাড়পত্র ছাড়াই তাদের বাসস্থানের কাছের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিকের সব বিভাগের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা কর্মকর্তাদের নির্দেশ দিয়ে রোববার পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতে সারা দেশের বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে (১৭ মার্চ থেকে)। এই পরিস্থিতিতে বিভিন্ন কারণে ছাত্রছাত্রীরা শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন।

 

গণমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বেশ কিছু কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। ফলে ছাত্রছাত্রীরা বিদ্যালয়হীন হয়ে পড়তে পারে। এই পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়হীন হয়ে ঝরে না পড়ে সে জন্য ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বছরের যে কোনো সময় তাদের বাসস্থানের সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হয়। এতে বলা হয়, যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ের অধ্যয়নরত ছিল তার আইডি কার্ড বা বেতন বই বা স্লিপ বা ক্লাস ডায়েরি বা বইপুস্তক বা খাতাপত্র ইত্যাদি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাচাই করবেন। এ ক্ষেত্রে কোনো ছাড়পত্র (টিসি) প্রয়োজন হবে না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর