শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: ১৩ লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মিজ ম্যামাচিং রবিউল আউয়াল আমাদের কী শিক্ষা দেয়?- মুফতি মাওলানা: শামীম আহমেদ রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় উল্লাপাড়ায় স্পাইসি হোটেল এন্ড রেষ্টুরেন্টের শুভ উদ্ভোদন ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নে মানুষের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন পাবনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা

ভাঙ্গুড়ায় মাস্কবিহীন ঈদের হাটবাজার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ২:৪২ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় করোনা আতঙ্কের মধ্যেও জমে উঠেছে ঈদের হাটবাজার। কিন্তু ওই হাটবাজারে কেউ মানছে না স্বাস্থ্যবিধি।এলাকার সচেতন মানুষ বিষয়টি নিয়ে উৎকন্ঠার মধ্যে রয়েছে।এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলার বিভিন্ন হাট-বাজারে সরজমিনে দেখা গেছে, অধিকাংশ লোকই মুখে মাস্ক ব্যবহার করছেন না। গত কয়েকদিনে ফুটপাত থেকে শুরু করে ছোটবড় বিভিন্ন মার্কেটে ক্রেতাদের গাদাগাদি ভিড় বেড়ে গেছে। ক্রেতাদের আগমনে খুশি বিক্রেতারাও। কিন্তু স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ছাড়াই চলছে বেচাকেনা। ফলে সংক্রমণের আশঙ্কাও বাড়ছে।

এবিষয়ে জানতে চাইলে বিক্রেতারা বলেন, করোনার কারণে রমজানের ঈদে ব্যবসা হয়নি। ফলে মোটা অংকের লোকসান গুনতে হয়েছে।এক সপ্তাহ আগেও বেচাকেনা কম ছিল।তবে ২৫ জুলাই থেকে ক্রেতাদের সংখ্যা বেড়ে গেছে।

এদিকে সচেতন মহল দুঃখ প্রকাশ করে বলেছেন,ভাঙ্গুড়ার হাট-বাজারে ঠাসাঠাসি ভিড়ে অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করছেন না। এমনকি শারীরিক দূরত্বও কেউ মানছেন না। করোনার প্রাদুর্ভাবে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন তারা।

উল্লেখ্য এ পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলায় সর্বমোট ২৫ জন করোনা পজিটিভ হয়েছে তার মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বাকি ৬ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর