রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চৌহালীতে কোদালিয়া মানব কল্যাণ ইউনিটের উদ্যোগে শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

মোঃ ইমরুল হাসান শিকদার:

চৌহালী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নে বন্যার্ত ১’শত সাত পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কোদালিয়া মানব কল্যাণ ইউনিট ক্লাব। মানব কল্যাণ ইউনিট ক্লাবের উদ্যোগে বুধবার সকালে চৌহালী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১’শত সাত অসহায় পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। কোদালিয়া মানব কল্যাণ ইউনিট’র সভাপতি মোঃ শাহীন আলম মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনর সঞ্চালনায় – প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাষপুকুরিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান,কোদালিয়া মানব কল্যাণ ইউনিট সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাবেক মেম্বার মজনু মিয়া।

 

কোদালিয়া মানব কল্যাণ ইউনিট’র সভাপতি মোঃ শাহীন আলন মুরাদ বলেন, দেশে করোনা ভাইরাসের সাথে যুক্ত হয়েছে পর পর দু’টি বন্যা। এসব দূর্যোগে মানুষ সীমাহীন দু:খ কষ্টে অনাহারে অর্ধহারে জীবন নির্বাহ করছে। তাদের এমন দু:খ কষ্ট দেখে আমরা আমাদের ক্লাবের উদ্যোগে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করি। বন্যার্ত ১’শত সাত অসহায় পরিবারের মধ্যে ৫ কেজি চাউল, এক কেজি চিনি ও এক লিটার সোয়াবিন তেল, ১প্যাকেট দুধ,১কেজি লবণ, একটি করে সাবান ও এক প্যাকেট সেমাই প্রতি পরিবারের মধ্যে বিতরণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর