বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার  প্রতিকূলতা পেরিয়ে মাল্টা চাষে সফল শারমিন, অনুপ্রেরণা ছড়াচ্ছেন গ্রামজুড়ে চৌহালীতে কালের সাক্ষী রেহাই পুকুরিয়া উত্তরপাড়ার জরাজীর্ণ কাঠের সাঁকো আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রুহিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরপুরে দুর্গা পূজার প্রস্তুতি পরিদর্শন করলেন এমপি  লাভলু

ত্রাণের ট্রাক পুকুরে, ১০০০ অসহায় পরিবারের স্বপ্নভঙ্গ!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৪:৫৮ অপরাহ্ন

মুহাইমিনুল (হৃদয়) টাঙ্গাইল: 
টাঙ্গাইলে গোপালপুর ও ভূঞাপুরের বানভাসী মানুষের জন্য বরাদ্দ দেয়া ত্রাণের ট্রাক উল্টে খাদে পড়ে গেছে। এতে ভিজে নষ্ট হয়ে গেছে ত্রাণ সামগ্রী। আহত হয়েছে ট্রাকের চালক ও হেলপার।সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপালপুর উপজেলার নারুচি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হকের নামে ত্রাণ মন্ত্রণালয় থেকে একহাজার পরিবারের জন্য ত্রাণ  বরাদ্দ দেয়া হয়। এসব ত্রাণ সামগ্রী টাঙ্গাইল থেকে ট্রাকে করে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নারুচি গ্রামে নিয়ে আসার পথে ভাঙাচোরা রাস্তার কারনে ট্রাকটি উল্টে পুকুরে গিয়ে পড়ে। এতে চালকসহ দুজন আহত হয়। ভিজে নষ্ট হয়ে যায় পুরো ত্রাণ সামগ্রী। আজ মঙ্গলবার এসব ত্রাণ সামগ্রী হত দরিদ্রদের মাঝে বিতরণ করা কথা ছিলো।
এ বিষয়ে হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব জানান, পানিতে ত্রাণের প্রায় সব মালামাল ভিজে খাবারের অনুপযোগি হয়ে গিয়েছে।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস বলেন, গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মধ্যে বিতরণের জন্য এসব মালামাল টাঙ্গাইল গুদাম থেকে সোমবার দুপুরে উত্তালন করা হয়। সংরক্ষিত মহিলা আসনের এমপির গ্রামের বাড়ি নারুচিতে নিয়ে এসব ত্রাণ আগামী মঙ্গলবার বিতরণের কথা ছিল।
মহিলা এমপি অপরাজিতা হক বলেন, এক হাজার লোকের জন্য প্যাকেট করা ত্রাণে চাল, ডাল তেল ও চিনি ছিলো। বাড়ির নিকটে এসে ত্রাণের ট্রাক উল্টে যায়। আজ ( মঙ্গলবার) দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এসব ত্রাণ বন্যার্তদের মাঝে বিতরণের কথা ছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর