বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

পাবনায় শিক্ষার্থীদের মাঝে রুপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে উপবৃত্তির টাকা প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২০, ৬:৪০ অপরাহ্ন

পাবনা প্রতিনিধি:
পাবনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার  ঘোষিত প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের  উপবৃত্তির আর্থিক সহায়তা প্রদান । তারই ধারাবাহিকতায় পাবনা জেলার পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর, বেড়া, সুজানগর ও সাঁথিয়ায় রূপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে শিক্ষার্থীদের মায়েদের মোবাইলে নগদ ৪৫০ টাকা করে প্রদান করা হচ্ছে ।  পাবনা জেলার ৯ টি উপজেলার ১১৬৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি পাবে ২০৫২৭২ জন শিক্ষার্থী ।  শিক্ষার্থীর  মায়েদের মোবাইলে উপবৃত্তির টাকা রূপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে সরাসরি প্রদান হচ্ছে।
সুবিধাভোগী শিক্ষার্থী হাসান বলেন,শিওরক্যাশের মাধ্যমে উপবৃত্তির  ৪৫০ টাকা পেলাম, সেটা পেয়ে আমার খুবই খুশি লাগছে । অন্য একজন শিক্ষার্থীর মা মাজেদা খাতুন বলেন, সন্তানের উপবৃত্তির টাকা শিওরক্যাশের মাধ্যমে খুব সহজে পেয়েছি। আমি খুবই আনন্দিত এই সময় টাকা-টা দিয়ে বাচ্চার জন্য কিছু  কিনতে পারবো । এ বিষয়ে পাবনার রূপালী ব্যাংক শিওরক্যাশের ডিস্টিবিউটর  মোঃ মামুনুর রহমান ও শিওরক্যাশের ডিস্টিবিউটর  ম্যানেজার মো: জাহাঙ্গীর হোসেন জানান, করোনা ভাইরাসের মহামারিতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপবৃত্তির আর্থিক সহায়তা রূপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে আমরা সবার নিকট পৌছে দেওয়ার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি । আশা করি ঈদের আগেই পাবনার সকল সুবিধাভোগী শিক্ষার্থী তাদের টাকা পেয়ে যাবে। শিওরক্যাশের পরিবারের সদস্য হতে পেরে আমরা সকলে গর্বিত ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
শিউরক্যাশের রাজশাহীর এরিয়া ম্যানেজার মোঃ রাউফুর রহিম জানান, আমরা সরকারের আর্থিক সহায়তা প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মায়েদের  কাছে পৌছে দিচ্ছি । তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য শিউরক্যাশ সব সময় কাজ করে যাচ্ছে । তারই ধারাবাহিকতায় উপবৃত্তির টাকা মায়েদের মোবাইলে প্রদান করে আসছে রুপালী ব্যাংক শিওরক্যাশ। উল্লেখ শিক্ষার্থীদের এই টাকা কোন খরচ ছাড়ায় মায়েরা এজেন্ট পয়েন্ট থেকে উত্তোলন করতে পারছে ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর