রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিংড়ার কলকলি বাঁধ ভেঙ্গে ১০ টি গ্রাম প্লাবিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলার কতুয়াবাড়ী – বলিয়াবাড়ি রাস্তার মহেশচন্দ্রপুর কলকলি নামক স্থানে দুপুরে বাঁধ ভেঙ্গে গেছে। রবিবার দুপুরে আত্রাই নদীর পানির প্রবল স্রোতে বাঁধটি ভেঙ্গে যায়। বাঁধ ভেঙ্গে কলম- চানপুর বিলে পানি প্রবেশ করছে। এতে করে কলম ইউনিয়ন প্লাবিত হবে। বিশেষ করে কলম, কুমারপাড়া, বলিয়াবাড়ি, জগতপুর, নজরপুর, কলকলিপাড়াসহ ১০ টি গ্রাম প্লাবিত হবে বলে আশংকা করা হচ্ছে বলে জানান কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু। তিনি বন্যার্ত এলাকা পরিদর্শন এবং খোঁজ খবর নিচ্ছেন ।

 

এদিকে রবিবার আত্রাই নদীর পানি বিপদসীমার ৯৩ সে: মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্য উপজেলার সুকাশ ও হাতিয়ান্দহ ব্যতিত ১০টি ইউনিয়ন এবং সিংড়া পৌর এলাকা প্লাবিত হয়েছে। ২৬ টি আশ্রয় কেন্দ্রে দু হাজার বন্যার্ত আশ্রয় নিয়েছে। প্রয়োজনীয় খাদ্য সহায়তা দিচ্ছে উপজেলা প্রশাসন। সিংড়া পৌর এলাকার ১২ টি ওয়ার্ডে বন্যার পানি প্রবেশ করেছে। সিংড়া বাজার সহ গুরুত্বপূর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অপরদিকে আইসিটি জুনাইদ আহমেদ পলক এমপি ও ব্যক্তিগত ভাবে ত্রান সহায়তা দিচ্ছেন।

 

এদিকে পৌর এলাকার বিভিন্ন এলাকায় ত্রান সহায়তা এবং বন্যার্তদের সহায়তা করে যাচ্ছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। এছাড়া জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থা ও এগিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর