রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

খাষপুখুরিয়া ইউপিতে  পানিবন্ধি ৯৭৬ পরিবারের মাঝে জি আর চাল বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

চৌহালী প্রতিনিধিঃ 
বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মরবে না, তারই ধারাবাহিকতায় মাননীয়  প্রধানমন্ত্রী করোনা ভাইরাস ( কোভিড-১৯)  মোকাবেলারসহ  ভাঙন ও পানি বন্ধি অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশেও আছেন বাংলাদেশ সরকার।  মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত পানি বন্ধি নদী ভাঙ্গন  অসহায় মানুষের মাঝে  দ্রুত ত্রাণতৎপরতায় চৌহালী উপজেলা প্রশাসন।
উপজেলার যমুনা  নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নিম্নঅন্চলসহ গোটা চৌহালী উপজেলা। তলিয়ে গেছে ফসলি জমি,কাচা রাস্তাঘাট,বসতভিটা,শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান,কবরস্থান ও পাকা সড়ক। তৃতীয় বারের মত পানি বেড়ে যাওয়ায় জমির ফসল ঘরে তুলতে পারেনি কৃষক। বাড়ির উঠানে  পানি উঠে  তলিয়ে যাওয়ায় গৃহপালিত পশুপাখি নিয়ে মানবেতর জীবন যাপন করছে সাধারণ মানুষ।
বর্ষা,বন্যা, ভারিবর্ষন  ও করোনাকালীন এ সময়ে সাধারণ মানুষের আয়ের উৎস বন্ধ। জমির বাদাম, পাট, তিল পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। এদিকে  তৃতীয় ভারের মতো পাহাড়ি ঢলে উজান থেকে ধেয়ে আসছে পানি, এতে গবাদিপশু হাস মরগী নিয়ে বিপাককে সাধারণ মানুষ ।
 অসহায় দুঃস্থ বানভাসি মানুষদের মাঝে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে সারাদেশে তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের চৌহানী উপজেলায় ত্রানসামগ্রী বিতরণ করা হয়। সোমবার(২৬জুলাই) সকালে  খাষপুখুরিয়া  ইউনিয়ন পরিষদ থেকে এসব নদী ভাঙন ও বন্যায় দুর্গত পানি বন্ধি মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল  জি আর চাল ৯৭৬ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল মোল্লা, ট্যাগ অফিসার মোঃগিয়াসউদ্দিন, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ সরকার সচিব মোঃ আঃ কাদের মিলন  প্রমুখ। এছাড়াও উপজেলার গণমাধ্যম কর্মী,স্থানীয় নেতৃবৃন্দ,ইউপি সদস্য  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর