সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

সাতক্ষীরার প্রথম ইংরেজি নিউজ পোর্টাল ইনসাইট ট্রিবিউন উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২০, ৮:৫৯ অপরাহ্ন

সাতক্ষীরা প্রতিনিধি:

সম্পূর্ণ নতুন আঙ্গিকে সত্য প্রকাশের প্রত্যয় নিয়ে সাতক্ষীরার প্রথম ইংরেজি নিউজ পোর্টাল ইনসাইট ট্রিবিউনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ২৫ শে জুলাই শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরার নাবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটরিয়ামে পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যাপক আব্দুল হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল হামিদ বলেন আমি আশা রাখছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সরকারের উন্নয়নের সহযোগী হয়ে কাজ করবে সাতক্ষীরার প্রথম ইংরেজি অনলাইন পোর্টাল ইনসাইট ট্রিবিউন।

 

ইনসাইড ট্রিবিউন এর প্রকাশক ও সম্পাদক কর্ণ বিশ্বাস কেডি বলেন, পত্রিকা হচ্ছে সমাজের দর্পন। একমাত্র গণমাধ্যই পারে সরকারের সহযোগী হয়ে উন্নয়নের সহযাত্রী হতে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন সপ মুক্ত বাজারের পরিচালক ফাহাদ হোসেন, সাতক্ষীরা লাইভের সম্পাদক আরিফুজ্জামান আপন, বার্তা সম্পাদক ইব্রাহিম খলিল, সময় সংবাদ বি ডির জেলা প্রতিনিধি হোসেন, দৈনিক যুগের বার্তা সাতক্ষীরার ষ্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম(ইমরান) সহ ইনসাইড ট্রিবিউন পত্রিকার জেলা, উপজেলা ও বিভাগী প্রতিনিধিরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক আসিফুল আলম(আসিফ)।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর