সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

সাংবাদিক নেতা কামরুজ্জামান গেনুর জানাযার নামাজ ও দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২০, ১০:০৬ অপরাহ্ন

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক সংবাদ ও দৈনিক জাহান পত্রিকার নান্দাইল প্রতিনিধি মোঃ কামরুজ্জামান খান গেনু (৫২)র জানাযা’র নামাজ শনিবার বিকালে সম্পন্ন হয়েছে। উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামে দরবার শরীফের মাঠে জানাযা’র নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

এসময় নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, সাবেক সাংসদ খুররম খান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইঁয়া সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অসুস্থজনিত (চিরোসিস লিভার) কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ২ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। সাংবাদিক কামরুজ্জামান খান গেনু বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জননেতা মরহুম রফিক উদ্দিন ভুইয়ার সুযোগ্য নাতি ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর