শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন

মানবতার সেবাই হচ্ছে মুক্তির সোপান ; ‘মানবিক ভাঙ্গুড়া’সংগঠন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ৫:৩৩ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

মানবতার সেবাই হচ্ছে মুক্তির সোপান এই স্লোগানকে সামনে রেখে করোনার প্রভাবে যখন সারা দেশ প্রায় অচল হয়ে পড়ে ঠিক সেই সময় শিশুকিশোর দের মনোযোগ ঠিক রাখতে সৃজনশীল চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে পাবনার ভাঙ্গুড়ায় সামাজিক সংগঠন ‘মানবিক ভাঙ্গুড়া’।তারই ধারাবাহিকতায় আজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এর মাধ্যমে শেষ হয় প্রতিযোগিতার।

 

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক ভাঙ্গুড়ার সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আব্দুল জাব্বার সানা মাস্টার প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ আওয়ামী-লীগ ভাঙ্গুড়া উপজেলা শাখা, মোঃ লোকমান হোসেন সভাপতি বাংলাদেশ আওয়ামী-লীগ ভাঙ্গুড়া উপজেলা শাখা, মোঃ জাকির হোসেন ছবি, মোঃ আসলাম আলী, মোঃ আজাদ খান, অধ্যাপক শওকত আলী রঞ্জু, শ্রী নুকুল কুমার দত্ত, সরদার আবুল কালাম আজাদ, মোখলেছুর রহমান সাঈদ, মোঃ বরাত আলী এবং পৃষ্ঠপোষক সাজ্জাদুর রহমান তারেক সহ সকল বিজয়ীদের অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মানবিক ভাঙ্গুড়ার সন্মানিত সভাপতি মেহেদী হাসান মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন মানবিক ভাংগুড়ার সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান বাধন, সহ সভাপতি নয়ন আহমেদ সবুজ, সাংগঠনিক সম্পাদক সালমান কবির, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া মুক্তা, ত্রান সম্পাদক সাব্বির হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওছার হোসেন সহ সকল কার্যনির্বাহী সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সজল আহমেদ পাভেল।

 

‘মানবিক ভাঙ্গুড়া’র সংগঠনটি শিশুদের সৃজনশীল মেধা বিকাশের উদ্দেশ্য নিয়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সামনে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে বলে জানান ‘মানবিক ভাঙ্গুড়া’ সংগঠনটি সদস্যরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর