সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

সাংবাদিক মামুন স্বপরিবারে করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২০ জুলাই, ২০২০, ৫:২৯ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্বপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দৈনিক জনকন্ঠের ভোলা চরফ্যাশনের নিজস্ব সংবাদদাতা ও দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক ও প্রকাশক এ.আর.এম মামুন। রবিবার রাতে চরফ্যাশন হাসপাতাল থেকে সাংবাদিক পরিবারের করোনা পজিটিভ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাংবাদিক এ.আর.এম মামুন জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কারো সংস্পর্শে এসে আমি আক্রান্ত হয়েছি। কয়েকদিন যাবত স্ত্রী মারজিয়া বেগম শান্তা, পুত্র মাসরুর রহমান মাসফু ও আবরার রহমান মাহির জ্বর, ঠান্ডা-কাশি দেখা দেয়। এরপর বৃহস্পতিবার চরফ্যাশন হাসপাতালের করোনাভাইরাস পরীক্ষার বুথে নমুনা দেয়ার পর রবিবার রাতে চারজনের শরীরেই করোনা ভাইরাস পজিটিভ ফল আসে।

তিনি ও তার পরিবারের সদস্যরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে উল্লেখ করেন। করোনা থেকে মুক্ত হওয়ার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর