বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

রাস্তায় খুঁজে পাওয়া বাক প্রতিবন্দ্বি শিশুটি কার ?

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২০ জুলাই, ২০২০, ৭:৩১ অপরাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি ছেলে শিশু পাওয়া গেছে। তার বয়স হবে ৯-১০ বছর। শিশুটি কথা বলতে পারে না, তবে কানে শোনে। রবিবার বিকেলে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের পাশের রাস্তায় অজ্ঞাত পরিচয়ের এই শিশুটিকে গ্রামের লোকজন দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে তারা শিশুটির পরিচয় জানার চেষ্টা করে ব্যর্থ হন। সন্ধ্যায় পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজকে খবর দিলে তিনি ছেলেটিকে নিয়ে যান। ধারণা করা হচ্ছে ছেলেটি বাক প্রতিবন্ধী। কোনভাবে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এই এলাকায় একা চলে এসেছে। ছেলেটির গায়ের রং ফর্সা। একটি চেক ফুল সার্ট পরে আছে সে। কোনো কিছু জিজ্ঞাসা করলে সে শুনতে পায়।

 

তবে কথা বলতে পারে না। পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, সোমবার তিনি ছেলেটিকে নিয়ে উল্লাপাড়া থানায় এসেছিলেন। থানা থেকে ওই ছেলেটির ছবি সংগ্রহ করে তাকে আবার চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। বর্তমানে ছেলেটিকে বেতকান্দি গ্রামের ইউপি সদস্য হামিদুল ইসলামের (মোবাইল- ০১৭১৩৭২৭১৬০) বাড়িতে রাখা হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, রাস্তায় পাওয়া শিশুটির ছবি সংগ্রহ করে তার পরিচয় বের করতে এবং পরিবারের কাছে তাকে ফিরিয়ে দিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর