শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন চৌহালীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ, বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

চাটমোহরে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যান-অধ্যক্ষসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ৯:১৩ পূর্বাহ্ন

রফিকুল ইসলাম সজীবঃ

পাবনা জেলার চাটমোহরের হরিপুর ইউনিয়নের সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও কলেজ অধ্যক্ষসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।১৫ জুলাই( বুধবার)উপজেলার হরিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিপুল কুমার জোয়ার্দ্দার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নাম্বার ০৯। মামলায় হরিপুর ইউপি চেয়ারম্যান ও হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি মকবুল হোসেনকে এক নাম্বার এবং অধ্যক্ষ আলী হায়দার সরদারকে নয় নাম্বার আসামী করা হয়েছে। অন্য আসামীরা হলেন, কলেজের গভর্নিং বডির সদস্য- আতিকুল ইসলাম, শাহজালাল উদ্দিন, মোশারফ হোসেন, আজাদ হোসেন, প্রণবী রানী, সিরাজুল ইসলাম ও গোলজার হোসেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় একই জায়গায় অবস্থিত এবং একই নিয়মে পরিচালিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘ পুরানো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় অতি সম্প্রতি সেখানে একটি নতুন ভবনের অনুমোদন হয়।

 

কিন্তু সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এবং দরপত্র ছাড়াই শুধুমাত্র ম্যানেজিং কমিটির রেজুলেশনের মাধ্যমে ১৪টি গাছ স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় কলেজ কর্তৃপক্ষ। সেই মোতাবেক গত সোমবার (১৩ জুলাই) প্রতিষ্ঠানের ভেতরে এবং প্রাচীরের নিকটবর্তী সরকারি রাস্তার পাশ থেকে মেহগনি, আম, কাঁঠাল, দেবদারুসহ মোট ৬টি গাছ কাটা হয়। স্থানীয়রা এর প্রতিবাদ জানালেও কলেজ কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করায় বিষয়টি ইউএনও সরকার মোহাম্মদ রায়হানকে জানালে তিনি ওইদিনই গাছ কাটা বন্ধ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে শুধুমাত্র ম্যানেজিং কমিটির রেজুলেশনের মাধ্যমে সরকারি গাছ কাটা হয়েছে।

 

তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় থানায় এজাহার দেয়া হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি যেহেতু ইউপি চেয়ারম্যান তাই তার নামও রাখা হয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এজাহার দায়েরের পর মামলা নেয়া হয়েছে। আসামীরা পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর