রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সলঙ্গায় ফুলজোড় নদীতে নিখোঁজ মোতালেব এর লাশ ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

কে,এম আল আমিন:

সিরাজগন্জের সলঙ্গায় ফুলজোড় নদীতে ডুবে যাওয়া মোতালেব এর নিখোঁজ লাশ ব্যাপক তল্লাশী চালিয়েও ২৪ ঘন্টায় উদ্ধার করতে পারে নি ডুবুরী দল। জানা গেছে, থানার নলকা ইউপির চর ফরিদপুর গ্রামের লাল চাঁনের ছেলে আ: মোতালেব (৩০) মঙ্গলবার বেলা ২ টার দিকে সাহেবগন্জ হতে বাড়ি ফেরার পথে জি,আর ডিগ্রী কলেজ সংলগ্ন ফুলজোড় নদীর ফরিদপুর খেয়া ঘাটের নৌকার রশি টেনে পার হতে গিয়ে নদীতে পড়ে ডুবে যায়।

 

স্থানীয়রা তাৎক্ষনিক ভাবে খোজাখুজির পর না পেয়ে রায়গন্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে বিকেল ৪ টায় এসে তারা তল্লাসী অব্যাহত রাখলেও লাশটি উদ্ধার হয়নি। রায়গন্জ ফায়ার সার্ভিসের লিডার আহসান হাবীব জানান,উদ্ধার অভিযানের জন্য আমরা রাজশাহীর ডুবারু নুরনবী সহ ৪ জন ডুবুরী দল আজ বুধবার সকাল ১০ টা হতে উক্ত নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।

তবে এখনও লাশটি উদ্ধার হয়নি। দীর্ঘ সময় তল্লাশী অভিযান চলতে থাকলেও মোতালেব এর লাশ না পাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর