শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: ১৩ লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মিজ ম্যামাচিং রবিউল আউয়াল আমাদের কী শিক্ষা দেয়?- মুফতি মাওলানা: শামীম আহমেদ রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় উল্লাপাড়ায় স্পাইসি হোটেল এন্ড রেষ্টুরেন্টের শুভ উদ্ভোদন ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নে মানুষের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন পাবনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা

ফরিদপুরে ঘারের উপর বস্তা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৬:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি:

পাবনার ফরিদপুরে ঘাড়ের উপর সরিষার বস্তা পড়ে জহুরুল ইসলাম (৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ফরিদপুর বাজারের মুক্তমঞ্চের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জহুরুল উপজেলার খাগরবাড়ীয়া গ্রামের আলাউদ্দিন ব্যাপারীর ছেলে।

জানা গেছে, দরিদ্র এক পরিবারের সন্তান জহুরুল। ভারী বোঝা মাথায় কিংবা ঘাড়ের উপর তুলে মহাজনের কাছে পৌঁছানো তার কাজ। সারাদিন হারভাঙ্গা পরিশ্রম করে যা উপার্জন হয় তাই দিয়ে সংসার চলে তার। প্রতি দিনের মত ফরিদপুর বাজারে এসে অন্যান্য শ্রমিকদের সাথে কাজ করছিলেন জহুরুল। দুপুর বেলায় বাজারে মুক্তমঞ্চের পাশে একটি ট্রাকে সরিষার বস্তা উঠানোর সময় হঠাৎ করে বস্তা হাত থেকে ফসকে ঘাড়ের উপর পড়ে যায়। এতে জহুরুল অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাকে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহুরুল ইসলামের ২ মেয়ে রয়েছে।

ফরিদপুর থানার ওসি মোঃ মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর