শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৫:২২ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় বন্যার পানিতে গোসল করতে গিয়ে আব্দুর রহমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে পৌর সভার ১ং ওয়ার্ডের উত্তরমেন্দা মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই মহল্লার সুমন আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আব্দুর রহমান তার সহপাঠীদের সাথে বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে সড়কের পাশে বন্যার পানিতে গোসল করতে নামে আব্দুর রহমান।এ সময় পানিতে ডুবে গেলে তার সহপাঠীরা চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।মৃত শিশুর পিতা সুমন আহমেদ কান্নাকণ্ঠে বলেন, আমার ছেলেটি সাঁতার জানতো না।

ওই বন্যার পানিতে ডুবে গেছে আমার ছেলে।পৌর সভার ১ং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জহুরুল ইসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ দিকে আব্দুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর