রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

করোনায় হেরে গেলেন সিরাজগঞ্জের সাবেক ডিসি আমিনুল ইসলাম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের সাবেক ডিসি, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে অবশেষে হেরে গিয়ে মৃত্যু বরন করলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১১ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সাইফুল ফেরদৌস। তিনি জানান, আজ সকাল ৯ টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২৩ জুন আমিনুল ইসলামের করোনা সনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ সরকারি বাংলোতে আইসোলেশনে ছিলেন।

 

অবস্থার অবনতি হওয়ায় ২৯ জুন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়৷ ওইদিন থেকেই তিনি আইসিইউতে ছিলেন।আমিনুল ইসলাম সিরাজগঞ্জের জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ও অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮ম (১৯৮৬) ব্যাচের কর্মকর্তা ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর