শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

এবার কোয়ারেন্টিনে অপূর্ব-মেহজাবীন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

এম এস শবনম শাহীন:

টিভি নাটকের শুটিং ইউনিটের দুই সদস্যের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় শুটিং স্থগিত রেখে অভিনয়শিল্পী অপূর্ব, মেহজাবীনসহ বাকি সদস্যদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। করোনাভাইরাস পরীক্ষা করিয়ে ২২ জনের শুটিং ইউনিট নিয়ে মঙ্গলবার থেকে উত্তরায় ‘প্রাণপ্রিয়’ নামে একটি নাটকের শুটিং শুরু করেন তরুণ পরিচালক মিজানুর রহমান আরিয়ান। শুটিং চলাকালে ইউনিটের সদস্যদের দ্বিতীয়বারের নমুনা পরীক্ষায় বুধবার দুইজনের করোনাভাইরাস ‘পজিটিভ’ আসার পরপরই শুটিং স্থগিত রেখে অপূর্ব, মেহজাবীনসহ নাটকের ইউনিটের বাকি সদস্যদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানান আরিয়ান। তিনি বলেন, “সর্বোচ্চ সতকর্তা মেনে আমরা টেস্ট করার পর নাটকের শুটিং শুরু করেছিলাম আমরা।

 

নাটকের মাত্র দুইটি দৃশ্য বাকি ছিল; বিষয়টি জানার পরপর শুটিং বন্ধ করা হয়েছে। কোয়ারেন্টিন শেষে আবারো করোনাভাইরাস টেস্টের করার আগে আপাতত শুটিং নয়।” শুটিং ইউনিট থেকে ফিরে পরিবারের সদস্যদের থেকে নিজেদের আলাদা করে নিয়েছেন বলে জানান মেহজাবীন; আগামী ১৪ দিন আলাদা থাকবেন বলে জানালেন অপূর্বও। সোমবারের দিকে আবারো তাদের নমুনা পরীক্ষা করানো হবে বলে জানান তারা। পরিচালনার সঙ্গে নাটকের চিত্রনাট্যও মিজানুর রহমান আরিয়ানে। নাটকটি প্রযোজনা করছেন সিএমভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর