বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার  প্রতিকূলতা পেরিয়ে মাল্টা চাষে সফল শারমিন, অনুপ্রেরণা ছড়াচ্ছেন গ্রামজুড়ে চৌহালীতে কালের সাক্ষী রেহাই পুকুরিয়া উত্তরপাড়ার জরাজীর্ণ কাঠের সাঁকো আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রুহিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরপুরে দুর্গা পূজার প্রস্তুতি পরিদর্শন করলেন এমপি  লাভলু

গৃহপরিচারিকা রিজিয়ার ছেলে আকাশ বাঁচতে চায়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৮ জুলাই, ২০২০, ৯:৪৫ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর:

অসহয় গৃহপরিচারিকা রিজিয়া খাতুনের ছোট ছেলে আকাশ (১৬) দূরারোগ্য লিভার ও ফুসফুস রোগে আক্রান্ত হয়ে ঢাকার বক্ষব্যধি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। যশোর জেনারেল হাসপাতাল থেকে তাকে ঢাকার বক্ষব্যধি হসপিটালে রেফার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘ দিন অসুস্থ ছেলেকে বাঁচাতে তিনি নিজের সহায় সম্বল হারিয়েছেন। তবুও ছেলেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন তিনি। চিকিৎসক তার চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছেন।

 

এত টাকা স্বামীহারা গৃহপরিচারিকা রিজিয়ার পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। রিজিয়া তার সন্তানকে বাঁচানোর আকুতি করেছেন। তিনি তার সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। রিজিয়া বর্তমানে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের হলুদ মিলের পাশে বসবাস করেন। গৃহপরিচারিকার দুই ছেলের বড় ছেলে প্রেস শ্রমিক হিসাবে কর্মরত থাকাকালীন দূর্ঘটনায় পঙ্গু হয়ে আছেন। যার ঠিকমত দুবেলা খাবার জোটে না। তারপর ছেলেকে চিকিৎসার জন্য এত টাকা তার পক্ষে জোগাড় করা একেবারে অসম্ভব।

 

পারিবারিক সূত্র জানিয়েছেন, যশোরে চিকিৎসায় সফল না হওয়ায় তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসক। বাঁচার আশায় অসুস্থ আকাশ বর্তমানে ঢাকার মহাখালী বক্ষব্যধি হসপিটালের ৭-৮ নং ওয়ার্ডের ১৫নং বেডে বাঁচার আকুতিতে স্বপ্ন দেখছেন। সমাজের সহৃদয় বিত্তবানদের নিকট রিজিয়ার আকুল আবেদন আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন। আমার ছেলেকে বাঁচাতে আমাকে সাহায্য করবেন।

আপনাদের সাহায্য পেলে আমার ছেলেকে বাঁচাতে চেষ্টা করবো। সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ (ব্যক্তিগত) ০১৮৫৯০৯৫৮১৫।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর