সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

রাজনীতি করি জনগণের কল্যাণে-মোঃ ফারুক হোসেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৩:২৬ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:

অভয়নগর উপজেলার গণমানুষের নেতা,সাবেক ছাএ নেতা,ছাএ সংসদের সাবেক ভিপি, নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি,নওয়াপাড়া ইনস্টিটিউট এর সাঃ সম্পাদক, রাজনীতিবিদ সমাজসেবক – মোঃ ফারুক হোসেন এর বালু টানার ছবিটি ফেসবুক গনমাধ্যমে ভাইরাল হওয়ার পর বাংলাদেশ এক্সপ্রেস এর পহ্ম থেকে তার কাছে বালুটানার বিষয়টা জানতে চাইলে তিনি বালু টানার বিষয়টা নিশ্চিত করে বলেন, হ্যা আমি বালু টানা কাজে অন্যান্য শ্রমিকদের সহযোগিতা করেছি! এতে লজ্জার কিছু নেই, বরং এটা আমার জন্য গর্বের। তিনি বলেন কোট টাই পড়ে স্টেজে উঠে বড় বড় বক্তৃতা দিয়ে মানুষের হাতে তালি পাওয়া যায় ঠিকই -তবে ভালবাসা নয়। আমি বিশ্বাস করি মানুষের ভালবাসা পেতে হলে সেটা ভালবাসা দিয়ে-ই অর্জন করতে হয়।

 

এ সময় তিনি আরও বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সামান্য সৈনিক মাত্র, যেখানে আমার আদর্শের মুল নায়ক সারা জীবন সাধারন মানুষের পাশে দারিয়ে কাজ করে গেছেন সেখানে আমার মত অতি সামান্য মানুষ শুধু বালু টানা কেন আমি জনগনের কল্যানে যে কোন কাজ করতে প্রস্তুত। পরে এলাকার অন্যান্য সাধারন জনগনের কাছে খোজ নিয়ে জানা যায়, ফারুক সাহেব আসলে একটি মসজিদের বালুটানা কাজে সহোযোগিতা করছিলেন। শুধু তাই নয় মসজিদের জন্য জায়গা, মসজিদ নির্মাণ কাজে আর্থিক সহোযোগিতার পাশাপাশি তিনি নিজেও মসজিদের বালু টানা কাজে শ্রম দিচ্ছিলেন। ফারুক সাহেব সম্পর্কে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা ফারুক ভাইকে দীর্ঘদিন ধরে চিনি।

 

তিনি শুধু আমাদের এলাকার নয়, বরং অভয়নগর বাসির গর্ব। তারা বলেন, ফারুক ভাইর মত একজন সৎ নীতি ও আদর্শবান, শিহ্মিত, মিষ্টিভাষি, পরিশ্রমি এবং মিশুক লোক তারা দেখেনি বললেই চলে। এ সময় তারা মোঃ ফারুক হোসেনের দীর্ঘায়ুর সাথে তার সার্বিক সাফল্যের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর