শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: ১৩ লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মিজ ম্যামাচিং রবিউল আউয়াল আমাদের কী শিক্ষা দেয়?- মুফতি মাওলানা: শামীম আহমেদ রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় উল্লাপাড়ায় স্পাইসি হোটেল এন্ড রেষ্টুরেন্টের শুভ উদ্ভোদন ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নে মানুষের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন পাবনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা

চাটমোহরে ২৬ দিনেও মেধাবী কলেজছাত্র হাবিব হত্যার কোন আসামী গ্রেফতার হয়নি ; এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ২:৪৫ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার চাটমোহরের মেধাবী কলেজছাত্র হাবিব হত্যা কান্ডের কোন আসামী ২৬ দিনেও গ্রেফতার হয়নি। এ কারণে পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে গত ১৪ জুন সন্ধ্যায় চাটমোহর উপজেলার হান্ডিয়াল বালিকা বিদ্যালয় এলাকায় কলেজছাত্র হাবিবকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ঐ এলাকার কয়েকটি প্রভাবশালী কোটিপতি পরিবারের একদল বখাটে।

এ ঘটনায় পরের দিন দুপুরে কলেজছাত্র হাবিবের পিতা চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক বাদী হয়ে চাটমোহর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১১ তারিখ ১৫/০৬/২০২০ ইং। ধারা ১৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩০২/১১৪। মামলায় হান্ডিয়াল এলাকার বখাটে কাজল,রনি,রাসেল,রাকিবুল,আসিফ,আব্দল্লাহ,সাহেদ,ইমরান,শামিম,হামজালাল ও নাহিদসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করা হয়। হাবিব চাটমোহর সরকারি ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র ছিলো।

ইতিপূর্বে ঐ বখাটে চক্র এলাকায় অনেক বড় বড় অঘটন ঘটিয়েছে। তাঁরা প্রভাবশালী ও কোটিপতি পরিবারের সদস্য হওয়ার কারণে তাদের বিরুদ্ধে এতো দিন কেউ মূখ খুলে সাহস পায়নি। কয়েক দিন পূর্বে কলেজছাত্র হাবিব হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী হান্ডিয়াল বাজারে মানব বন্ধনও করেছে। কিন্তু তাতেও কোন কাজ হচ্ছে না। বাদীর পরিবার এবং মামলা ও এলাকাবাসী সূত্রে এ সকল তথ্য জানা গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর