বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

আতাইকুলায় সাবেক ছাত্রলীগ নেতার ১৩লাখ টাকা ছিনতাই মামলার বাদীর সাক্ষীদের বিরুদ্ধে ফের মামলা!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৫ জুলাই, ২০২০, ১১:১০ অপরাহ্ন

পাবনা সংবাদদাতা:

আতাইকুলায় গত ১০ ই মে বাংলাদেশ ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাবেক সহ সভাপতি রুহুল আমিনের বিরুদ্ধে ১৩ লক্ষ টাকা ছিনতাই মামলার বাদী-সাক্ষীদের বিরুদ্ধে মামলা করেছে রুহুল আমিনের ভাই উজ্জ্বল মির্ধা । আতাইকুলা থানার এজাহার সূত্রে জানা যায় ৩ রা জুলাই ছিনতাই মামলার অন্যতম আসামী একজন শিখন তাকে রাতে কে বা কারা মারধর করে এরই পরিপ্রেক্ষিতে আতাইকুলা থানায় উক্ত মামলার বাদী সিরাজুল ইসলাম (সূর্য) সাক্ষী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন বাকি, আলিম ,বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করে আলিম ও বাকীকে আতাইকুলা থানা পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

 

১৩ লক্ষ টাকা ছিনতাই মামলার বাদী বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম সূর্য জানান প্রকাশ্যে দিবালোকে আমার কর্মচারীর কাছ থেকে টাকা ছিনতাই ও আমার ছেলের হাতের কবজি কেটে দেওয়ায় আমি একটি মামলা দায়ের করি যে মামলায় সাবেক ছাত্রলীগ নেতা রুহুল তার বড় ভাই রানা ও তার মামা শিখন আসামি ছিল এবং পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়ে ছিল পরে তারা জামিনে বের হয়ে এসে আমার মামলার সাক্ষী ও আমার আত্মীয় স্বজনদের নামে মিথ্যা মামলা দায়ের করে এবং বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়ে আসছে, এ যেন উদোর পিন্ডি বুদোর ঘাড়ে দেওয়ার মত অবস্থা। (১০ মে, ২০২০) আনুমানিক দুপুর আড়াইটার সময় আতাইকুলার বৃহস্পতিপুর বাজারের একটি ব্রীজের উপর ছিনতাই এর ঘটনাটি ঘটে।

 

সরেজমিনে আতাইকুলা থানা সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার অন্তর্গত বৃহস্পতিপুর বাজারের গো-খাদ্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম সূর্য এর ছেলে মুসা তার দোকানের কর্মচারীকে সাথে নিয়ে অগ্রণী ব্যাংকের আতাইকুলা বাজার শাখায় টাকা জমা রাখতে যাচ্ছিলেন। পথিমধ্যে মানুষের ভীরে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা পাবনা জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি রুহুল আমিনসহ আরো ৪ ছিনতাইকারী বাজার সংলগ্ন ব্রীজ থেকে ব্যবসায়ী মুসা ও কর্মচারীকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ এবং চেক ছিনিয়ে নেয়।

 

এ সময় ব্যবসায়ী মুসার চিৎকার করলে আশেপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করায় ব্যাগ ফেলে রেখে তারা দৌড়ে পালিয়ে যায়। তবে, সেখান থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা (প্রায়) নিয়ে যেতে সক্ষম হয় তারা। এ বিষয়ে ছিনতাই এর স্বীকার মুসা আতাইকুলা থানায় এসে অভিযোগ করলে মুহুর্তেই থানার ওসি নাসিরুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে থানার বৃহস্পতিপুর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন এবং তার ছোট ভাই যুবলীগ নেতা রানা মৃধা ও তার মামা শিপনকে আটক করে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর