বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

১৩বছরের ছেলেকে ১৮বছরের গৃহবধূর বাল্যবিবাহ ও ইভটিজিং এর ২ পৃথক ঘটনায় ভ্রাম্যমান আদালতের সাজা প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ৯:১৬ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরের বাঘারপাড়ায় ব্যতিক্রম এক বাল্যবিয়ের ঘটনা ঘটেছে।১৩ বছরের এক বালককে বিয়ে করেছেন ১৮ বছর বয়সী এক গৃহবধূ।রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা ভঙ্গ করে,বাল্যবিবাহের ঘটনায় ওই গৃহবধূকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ এ সাজা দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাসুয়াড়ি ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর এলাকার আনিস শেখের মেয়ে মাছুমা খাতুন (১৮) সাথে খলশি এলাকার রায়হান উদ্দীন (১৩) নামে এক বালকের প্রেমের সম্পর্ক হয়।

 

সম্প্রতি তারা নিকাহ নামার ভিত্তিতে বিয়ে সম্পন্ন করেছেন।বিয়ে করে ওই দম্পত্তি উপজেলা সদরের সরকারি পাইলট স্কুলে অবস্থান করছিলেন।এসময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই গৃহবধূকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।ওই গৃহবধূর আগের একজন স্বামী রয়েছে।তিনি বর্তমান বিদেশে অবস্থান করছেন। রায়হান খলশি এলাকার ওমর ফারুকের ছেলে।সে ৮ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে বলে জানা যায়। অনুসন্ধানে আরও জানা যায়, যশোর বাঘারপাড়ায় ইভটিজিংয়ের দায়ে এনামুল ইসলাম (৪০) নামে এক কৃষককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার বিকেলে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকা থেকে এ দন্ড- প্রদান করা হয়। এনামুল একই এলাকার মোকবুল মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসীদের স্ত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর