মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

“দুর্যোগে প্রতিশ্রুতি” – হান্নান মোরশেদ (রতন)

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

“মহামারী কোভিট-১৯ করোনা’র
সাথে যোগ হয়েছে বন্যা,
এদেশের লক্ষ কোটি মানুষের
দুঃখ-কষ্টের নেই কোন ঠিকানা।

ফসলী জমি ডুবে গেছে
ঘরের মধ্যেও পানি,
গাড়ির রাস্তায় নৌকা চলছে
আকার ধারণ করছে মহামারী।

করোনার কারনে শ্রমজীবি মানুষ
বন্যায় হয়েছে কর্মহারা,
অনাহারে অর্ধাহারে রয়েছে তারা
আহার, নিদ্রা ও বাসস্থান ছাড়া।

পানিবন্ধী আর নদী ভাঙ্গনের পরিবার
আশ্রয় নেবে শিক্ষা প্রতিষ্ঠানে,
বানের পানি আসলেই দেখি
পানি প্রথমেই উঠে সেখানে।

আয় উপার্জন নাইকো তাদের
ব্যবস্থা নেই খাবারের,
বিশুদ্ধ পানির ব্যবস্থাও নেই
উদ্যোগ দেখছি না সরকারের।

একই সাথে একাধিক মহামারী
আঘাত হেনেছে দেশে,
বিত্তশালীরা আছে সমাজে
তারা চলছে রাজার বেশে।

গরীব বান্ধব স্থানীয় জনপ্রতিনিধি
করছেন সবাই দাবি,
গরীবের জন্য সাহায্য আসলে
কৌশলে আত্মসাৎ করে কিছু তারই।

যাদের আছে স্বচ্ছলতা
তারাই কেন তালিকায়,
ভুখা, নাঙ্গার নাম বাদ দিয়েছেন
যারা আছেন চালিকায়।

লোভ, স্বার্থ, ভেদাভেদ ভুলে সবাই
পাশে দাঁড়াই ক্ষতিগ্রস্ত মানুষের ,
যার যা প্রাপ্যতা বুঝিয়ে দেব
প্রতিশ্রুতি অনুযায়ী এদেশের।”


আপনার মতামত লিখুন :

২ responses to ““দুর্যোগে প্রতিশ্রুতি” – হান্নান মোরশেদ (রতন)”

  1. নাঈম says:

    কবিতায় সঠিক চিত্র তুলে ধরার জন্য ধন্যবা।

Leave a Reply to chalonbileralo Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর