শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিরাজগঞ্জে নতুন করে ৩৭জনের করোনা সনাক্ত: মোট সনাক্ত ৫৩০

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। ৪৭ জনের মধ্যে ১০ জন পৃর্বের পজিটিভ শনাক্ত এবং নতুন করে সনাক্ত হয়েছেন ৩৭ জন। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সিভিল সার্জন অফিসের সূত্রে জানা যায়, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের (পিসিআর) ল্যাব থেকে ১৮৮ জনের নমুনার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ এবং অন্য ১৪১ জনের নেগেটিভ ফলাফল আসে। ৪৭ জনের মধ্যে ১০ জন পূর্বের আক্রান্ত।

 

জেলায় নতুন ৩৭ জনের মধ্যে সিরাজগঞ্জ সদরের ২৪ জন, বেলকুচিতে ১ জন, কাজিপুরের ৩ জন, কামারখন্দের ৩ জন, শাহজাদপুরের ১ জন এবং চৌহালীর ৫ জন রয়েছেন। জেলার বাহিরের মানুষসহ সিরাজগঞ্জ ল্যাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৫৩ জনের। যার মধ্যে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা ৫৩০ জন। করোনায় আক্রান্ত বাকী ২৩ জন অন্য জেলার। সিরাজগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের ৫৩০ জনের মধ্যে বেলকুচিতে ১২৫ জন, সিরাজগঞ্জ সদরের ১৭৫ জন, রায়গঞ্জের ৩৭ জন, চৌহালীর ৩২ জন, শাহজাদপুরের ৬৫ জন, উল্লাপাড়ার ৩১ জন, কাজিপুরের ৩৬ জন, তাড়াশের ১২ জন এবং কামারখন্দের ১৭ জন। এছাড়াও এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ জন এবং মারা গেছেন ৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর