শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

গৌরনদীতে পথচারীসহ ২৪জন মোটরসাইকেল আরোহীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় পথচারীসহ ২৪জন মোটরসাইকেলের আরোহীকে সোমবার ৭হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড, গৌরনদী-পয়সারহাট সড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।

এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ১৮ জন পথচারী, ৫টি মোটরসাইকেলের আরোহীকে ৭ হাজার ২শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সড়কে পথচারীদের মাঝে স্বাস্থ্যবিধি পরিপালনে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন উপস্থিত ছিলেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর