বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

হরিপুরে আওয়ামী লীগ নেতাকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের জেল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৭ জুন, ২০২০, ৬:৩৩ অপরাহ্ন

জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সরকারি কাজে বাধাদান, হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের সাথে খারাপ আচরণ ও মারপিটের হুমকি প্রদান করার অপরাধে আবু হায়দার (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে ভ্রাম্যমাণ আদালত ৭দিনের বিনাশ্রম জেল প্রদান করেছে। আবু হায়দার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির সাংগঠনিক সম্পাদক ও রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক।

 

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও আসাদুজ্জামান বলেন, আবু হ্য়াদার নামে এক ব্যক্তি হাসপাতালের জরুরী বিভাগে এসে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার সোনিয়ার সঙ্গে খারাপ আচরণ করে এবং তাকে বান্দরবন বদলী করার হুমকি প্রদান করে। এসময় আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি জানার চেষ্টা করলে সে আমাকেও মারপিট করার হুমকি প্রদান করেন। তার মারমুখি আচরণ দেখে আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমকে অবহিত করি।

 

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৭দিনের বিনাশ্রম জেল প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর